খাগড়াছড়িতে শ্যালিকাকে খুনের অভিযোগে তরুণ গ্রেপ্তার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৪:৫১ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক এক আসামিকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মাটিরাঙ্গা বাজার থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক। 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে আটক ব্যক্তি। তাকে আদালতে পাঠানো হয়েছে। 

জানা গেছে, নিহত সুমাইয়া আক্তার সেতু মাটিরাঙ্গার আবদুর রহমান মিয়ার মেয়ে। আটক মঞ্জুর আলী সাগর সম্পর্কে তার দুলাভাই। 

আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বাকবিতণ্ডার জেরে শ্যালিকা সুমাইয়া আক্তার সেতুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন মঞ্জুর আলী সাগর। 

এর আগে সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া আমবাগান এলাকার নিজ ঘরে খুন হয় সুমাইয়া আক্তার সেতু। ঘটনার সময় সে বাড়িতে একাই ছিলো বলে জানায় পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ১০

এ ঘটনায় মঙ্গলবার (১৭ জানুয়ারি) নিহতের বাবা আবদুর রহমান মিয়া বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন, মোটরসাইকেলের সূত্র ধরে সেদিন রাত আড়াইটার দিকে মঞ্জুর আলী সাগরকে মাটিরাঙ্গা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তিনি। 

মামলাটির তদন্ত অব্যাহত আছে উল্লেখ করে এ ঘটনায় গ্রেপ্তার আসামি ছাড়া অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।


একাত্তর/এসজে
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর