নড়াইলে নিখোঁজের ছয়দিন পর রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৯:২১ পিএম

নড়াইলে নিখোঁজের ছয়দিন পর রাজমিস্ত্রি ইয়াসিন মোল্যর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) দুপুরে নড়াইল সদরের আলোকদিয়া ঈদগাহ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত ১৬ জানুয়ারি রাতে সুলতান মেলা দেখার কথা বলে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন ইয়াসিন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

জানা গেছে ইয়াসিন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলে।

ইয়াসিনের মরদেহ খেজুর পাতা দিয়ে ঢাকা ছিল। পঁচে গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। 

পুলিশের ধারণা, ইয়াসিনকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে পাঁচ পরামর্শ বিশ্বব্যাংক এমডির

এদিকে ইয়াসিন নিখোঁজ হওয়ার পর তার বোন শিরিনা খানম গত ১৮ জানুয়ারি নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সদর থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, ইয়াসিনের গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 


একাত্তর/আরবিএস   

নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর