নতুনদের জন্য সবুজ পৃথিবী আমাদের অঙ্গীকার: ড. সীমা হামিদ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০১:১৪ পিএম

মুজিব বর্ষের অঙ্গীকার পূরণে বাংলাদেশকে সবুজের সমারহে ভরিয়ে তোলার প্রত্যয় জানিয়েছেন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন ও বাঁধন সোসাইটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (বিএসবি) ড. সীমা হামিদ। তিনি বলেছেন, নতুন প্রজন্মের জন্য সবুজ পৃথিবী আমাদের অঙ্গীকার।

সিলেটের জৈন্তা উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাঁধন সোসাইটি অফ বাংলাদেশের আয়োজনে ‘যুগব্যাপী (২০২২-২০৩৪) মুজিবের সবুজ বাংলাদেশ প্রকল্প”-এর আওতায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

সীমা হামিদ জানান, সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি গ্রাম থেকে স্বেচ্ছাসেবী তৈরি করা হয়েছে। যারা আগামী এক যুগব্যাপী সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে যুক্ত থাকবে।

image


তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া থেকে দেশকে রক্ষা করতে বেশি বেশি বৃক্ষরোপণ অপরিহার্য। দেশের আনাচে-কানাচে বৃক্ষ রোপণ কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। শিশুদের গাছের প্রতি ভালবাসা জাগ্রত করার উদ্যোগ নেয়া প্রয়োজন। 

অনুষ্ঠানে এ সময় স্কুলের প্রধান শিক্ষকসহ জৈন্তা উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর