গোপন বৈঠক থেকে আমিরসহ তিন জামায়াত কর্মী গ্রেপ্তার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০৫:৫১ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকার বিরোধী গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর উদয়পুর ইউনিয়নের আমিরসহ তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। 

শনিবার বেলা ১১টায় উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট বাজারে ন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভিতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কালাই থানার উদয়পুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর বর্তমান আমির চেচুরিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. আঃ সোবাহান (৬১), জামায়াতে ইসলামীর সদস্য মাত্রাই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. আ: সোবাহান (৪৫), জামায়াতে ইসলামীর সদস্য থল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. আবুল কালাম (৭১)।

আরও পড়ুন: বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীদের যোগদান

পুলিশ জানায়, শনিবার বেলা ১১টায় কালাই উপজেলায় মোলামগাড়ীহাট বাজার এলাকায় ন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভিতর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সরকার বিরোধী কর্মকান্ডের পরিকল্পনা করছিলেন এমন গোপন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আরও কয়েকজন।

এ তথ্য নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, সরকার বিরাধী কর্মকান্ডের পরিকল্পনা করার সময় তিন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 


একাত্তর/আরবিএস  

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর