বাসের সাথে সংঘর্ষে বাইক আরোহী নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫০ পিএম

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে দিগন্ত পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড সংলগ্ন সালওয়া টেক্সটাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত তরুণ হৃদয় খান (২৩) দৌলতপুর উপজেলার বহড়াবাড়ি তালুকনগর এলাকার মজলিস খানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে দশটার দিকে পাটুরিয়াগামী দিগন্ত পরিবহনের সাথে ঢাকাগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় মোটরসাইকেলটি বাসের নিচে ইঞ্জিনের ভিতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী ওই তরুণ।

আরও পড়ুন: চান্দেশ্বর অফিস ছাড়েনি দুই বাঘ, যোগ দিয়েছে আরও একটি

বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।


একাত্তর/জো 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর