নওগাঁয় আবারও পুকুর থেকে দুটি প্রাচীন মূর্তি উদ্ধার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৫ এএম

নওগাঁয় আবারও দুটি পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিগুলো সনাতন সম্প্রদায়ের দেবতা নারায়ণের। বিজিবির দাবি, মূর্তিগুলো পাচারের উদ্দেশে আনা হয়েছিল এবং সেগুলো কষ্টি পাথরের। এ নিয়ে গত কয়েক দিনে জেলা থেকে পাঁচটি মূর্তি উদ্ধার করা হলো।

মঙ্গলবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি-১৪ জানায়, জেলার ধামইরহাট উপজেলা থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবর আসে চকচন্ডি বিওপির সীমান্ত পিলার ২৬৩/৫-এস হতে ৮০০ গজ বাংলাদেশের ভেতরে (জিআর-৮০৪৮৩৫, মানচিত্র-৭৮সি/১৬) সীমান্তবর্তী কৈগ্রাম নাওয়াল আদিবাসী পাড়ায় ভারতে পাচারের উদ্দেশে পাচারকারীরা কিছু মূর্তি জমা করে রেখেছে। 

এমন তথ্যে চকচন্ডি বিওপির সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে পুকুরে লুকিয়ে রাখা দুটি নারায়ণ মূর্তি উদ্ধার করা। উদ্ধার হওয়া একটি মূর্তির ওজন ৪৩ কেজি ৩০০ গ্রাম। আরেকটির ওজন ১৭ কেজি ৭০০ গ্রাম। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়াও একই জায়গা থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি শিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করা হয়েছে। যার ওজন ৪৫ কেজি।

বিজিবি ১৪ (পত্নীতলা)  ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন জানান, মূর্তি পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি ধাম‌ইরহাট থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। 

উদ্ধার পাথরের মূর্তিগুলো স্থানীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

image


উল্লেখ্য, গত কয়েকদিনে ধামইরহাট উপজেলা উমার ইউনিয়নের কুলফৎপুর গ্রামের জাহেদুল ইসলাম হেলালের দখলে থাকা পুকুর থেকে প্রাচীন মূর্তি উদ্ধার ছাড়াও আরো কয়েকটি মূর্তি উদ্ধার করেন পুলিশ ও র‌্যাব। 

স্থানীয়দের অভিযোগ, মূর্তি পাচারের সঙ্গে এলাকার প্রভাবশালীরা জড়িত এবং তারা ধরাছোঁয়ার বাইরে। 


একাত্তর/এসি

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর