খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৪ পিএম

নওগাঁর রাণীনগরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল শোলগাড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু আলিফ মন্ডল (৩) রাতোয়াল শোলগাড়িপাড়া গ্রামের আবু রায়হান মন্ডলের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আলিফ দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। খেলার সময় সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘসময় বাড়িতে ফিরে না আসায় তার মা আলিফকে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের ওই পুকুরে তাকে ভাসতে দেখতে পান মা। এসময় তার মা পুকুর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

আরও পড়ুন: পিকআপ ও ডাম্পট্রাকের সংঘর্ষে চীনা ইঞ্জিনিয়ার নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর