এবারও বিএনপির আন্দোলন কাজে আসবে না: কৃষিমন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪১ পিএম

আন্দোলনের নামে বিএনপি আবারও ২০১৫ সালের মতো তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা করছে। বর্তমানে দলটির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, তাই আগের মতো এবারও তাদের আন্দোলন কোনো কাজে আসবেনা বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবেন না।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে মন্ত্রী এসব কথা বলেন।

রাজ্জাক বলেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই। তাদের কথায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি ও সরকারের পতন হবে না। তার আশা, সামনের দিনগুলোতেও  বর্তমান সরকার কন্টিনিউ করবে। 

মন্ত্রী আরও বলেন, সামনে রোজা, এ উপলক্ষে  সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোন সঙ্কট হবে না। 

এছাড়া কৃষিমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে নানা দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন।

আরও পড়ুন: রাজাকারের তালিকা আগামী বছরের মার্চে: মুক্তিযুদ্ধমন্ত্রী

পুনর্মিলনীতে অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের সভাপতি গোলাম সামদানি, প্রাক্তন শিক্ষার্থী স্কয়ার হাসপাতালের পরিচালক ডা. সানোয়ার হোসেন, আমেরিকা প্রবাসী ব্যবসায়ী ফজলুল করিম বাচ্চু, প্রকৌশলী আজিজুর রহমান, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন। 

পুনর্মিলনীতে ৭৫ বছরের পুরনো বিদ্যালয়টির দুই হাজারেরও বেশি নবীন-প্রবীণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 


একাত্তর/এসি

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর