কুমিল্লায় চোরাই ২৯ গাড়িসহ চক্রের ১৮ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৭ পিএম

কুমিল্লায় গাড়ি চুরি চক্রের ১৮ সদস্য র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৯টি গাড়ি উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছে, একটি কাভার্ড ভ্যান, দুইটি মোটরসাইকেল ও ২৬টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ অসংখ্য যন্ত্রাংশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

মেজর সাকিব বলেন, চক্রটির সদস্যরা যাত্রী সেজে অটোরিকশায় উঠতো। পরে সুযোগ বুঝে চালককে জিম্মি করে রিকশা ছিনিয়ে নিতো। তারপর আরেকটি গ্রুপ সেই গাড়ি নিয়ে যেতো কুমিল্লার আরেকটি উপজেলায়। সেখানে থাকা আরেকটি গ্রুপ রঙ বদলে বিক্রি করতো চোরাই অটোরিকশাগুলো।  

তিনি জানান, চক্রটি ১০ বছর যাবত তিনটি গ্রুপে ভাগ হয়ে গাড়ি চুরি করতো। তাদের মধ্যে এক গ্রুপের কাজ ছিল গাড়ি  চুরি, এক গ্রুপ স্থান বদল এবং আরেক গ্রুপ চুরি করা গাড়ি বেচে দিতো।       

image

                            

এই র‌্যাব কর্মকর্তা জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকার খলিলের গ্যারেজে একটি চোরাই গাড়ি আছে বলে আমরা তথ্য পাই। পুরো সিন্ডিকেটকে হাতেনাতে গ্রেপ্তারের জন্য গ্যারেজটি পর্যবেক্ষণ করা হয়। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে সিন্ডিকেটের সদস্যরা কাটার মেশিন দিয়ে একটি কাভার্ড ভ্যান কেটে যন্ত্রপাতি আলাদা করার সময় চক্রের মূলহোতা খলিলসহ আটজনকে আটক করা হয়। 

তারা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামের কাউসার আলী খলিল (৪৫), একই গ্রামের মো. কাইয়ুম (৪২), মো. সাজিদ হোসেন (২০), বাটপাড়া গ্রামের নাজমুল হোসাইন রবিউল (১৯), হাড়ং গ্রামের মো. আবু কাউসার (৩৫), বদরপুর গ্রামের মো. পিয়াস (৩৩), আড়াইওড়া গ্রামের মো. জহির মিয়া (৪০) এবং মধ্যম মাঝিগাছা গ্রামের মো. জামশেদ হোসেন (২১)।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি আলীম সরকার নামের একজনের চুরি হওয়া কাভার্ড ভ্যান তারা কাটছিলেন। 

তিনি জানান, এসময় তাদের স্বীকারোক্তিতে গাড়ি চুরির সঙ্গে সম্পৃক্ত আরেকটি সিন্ডিকেটের বেশ কয়েকজন সদস্যের তথ্য পাই। ১৯ ফেব্রুয়ারি রাতেই কুমিল্লার চম্পকনগর, বুড়িচং থানাধীন ভারেল্লা (দক্ষিণ) ও পশ্চিম সিংহ এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা জাহাঙ্গীরসহ ১০ জনকে আটক করা হয়। 

image


দ্বিতীয় অভিযানে আটকরা হলেন, কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নবীয়াবাদ গ্রামের মো. সাইফুল ইসলাম জাহাঙ্গীর (৪৫), শিমরা গ্রামের হৃদয় হাসান (১৯), বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের শুক্কুর আলী (২৩), বুড়িচং উপজেলার পারোয়ারা গ্রামের রিপন মিয়া ওরফে আব্দুল আলীম (২৭), চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মো. সাইফুল (৩২), ব্রাহ্মণপাড়ার শাহেরাবাদ গ্রামের মো. আল আমিন (২৪), শাসনগাছা গ্রামের মনির মিয়া (৩৯), আড়াইওড়া গ্রামের মজিদ (৩০), বুড়িচং থানার পাঝয়ারা গ্রামের মোঃ তাজুল ইসলাম (৩২) এবং বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের মো. ওমর ফারুক (২৮)।

আরও পড়ুন: ত্রিশালের পাঁচ রাজাকারের যাবজ্জীবন কারাদণ্ড

মেজর সাকিব জানান, এই চক্রের পলাতকরা হলেন, শফিক (৬০), কামাল (৫২), জহিরুল (৩৬), সোহেল (৩০), সেলিম (৩৫), জালাল (৪৫), জামাল (৪৫), মনির (৪০), নজির (৩৬), মো. পাবেল আহম্মেদ (৩০)।

আটকদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি ও বুড়িচং থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর