গাজীপুর অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য জব্দ, আটক চার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৩ পিএম

গাজীপুরে পুলিশের অভিযানে অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে সংশ্লিষ্ট চার জনকে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) জেলার টঙ্গি থানার দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও সংশ্লিষ্টদের আটক করা হয়।

তারা হলেন- খন্দকার জাবেদ (২১), রিফাত ভূইয়া (২১), এমদাদুল চৌধুরী (২১) ও মোসাদ্দেক আলী (২৪)।

image


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, পুলিশ কমিশনারের নির্দেশনায় ওই এলাকার মিস্টার ফুড প্রোডাক্টস বেকারিতে অভিযান চালানো হয়। এসময় এক বস্তা ভেজাল পচা নষ্ট বিস্কুট, ভেজাল পচা ময়লাযুক্ত বিস্কুটের গুড়া, ভেজাল রঙ দেওয়া কেক, বাটার বন, ভেজাল পচা গুড় মিশ্রিত ময়দা, প্যাকেট করার মেশিন, পচা দুর্গন্ধযুক্ত চিনির সীরা, পোড়া তেল, ভেজাল ডালডা ইত্যাদি উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: সাগরে জেলেদের ওপর হামলায় চার দস্যু আটক

তিনি জানান, আটকরা দীর্ঘদিন ধরে ভেজাল পচা, দুর্গন্ধযুক্ত বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি, মজুদ ও বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


একাত্তর/এসি

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর