অজ্ঞাত পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১২ পিএম

বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মূলঘরের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শাকিব সরদার (২০) কাকডাঙ্গা গ্রামের সরদার মোজাহার আলীর ছেলে ও সাদিক সরদার (২০) একই গ্রামের মহর আলী সরদারের ছেলে। শাকিব সরদার চিংড়ি মাছ ও সাদিক সরদার মিনারেল পানির ব্যবসা করেন। 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দুপুর দুইটার দিকে শাকিব ও সাদিক কাকডাঙ্গার বাড়ি থেকে রূপসার কাজদিয়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এর কিছু সময় পর তাদের দুজনকে খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের কোন পরিবহন ধাক্কা দিয়ে পালিয়ে গেছে, তা জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: হাসপাতাল থেকে ফার্মেসি কর্মচারীর মরদেহ উদ্ধার

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক অজ্ঞাত পরিবহনকে শনাক্ত ও ধরার চেষ্টা চলছে।


একাত্তর/জো

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর