সুন্দরবনে ১৩ পর্যটক নিয়ে উল্টে গেলো ট্রলার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৫ পিএম

সুন্দরবন ভ্রমণে যাওয়া ১৩ জন পর্যটককে নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার পশুর নদে উল্টে গেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলাধীন বন বিভাগের ঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় ট্রলারে থাকা ১৩ পর্যটক পশুর নদীতে পড়ে যান। স্থানীয় ট্রলার চালক এবং ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক সেখানে ছুটে গিয়ে ১৩ পর্যটককে নিরাপদে উদ্ধার করে। 

জানা গেছে, জালিবোট উল্টে পশুর নদে পড়ে যাওয়া ১৩ পর্যটক মেহেরপুরের গাংনী থেকে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন।

পল্লী সঞ্চয় ব্যাংক লিমিটেডের গাংনী উপজেলা শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, গাংনী থেকে তাদের ব্যাংকের ১৩ জন স্টাফ মিলে সুন্দরবন ভ্রমণের জন্য মোংলা ঘাটে আসেন। সেখান থেকে একটি ট্রলারে করে তারা সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। 

তিনি জানান, ট্রলারটি কিছু দুর যাওয়ার পর উল্টে যায়। এসময় তারা সবাই নদীতে পড়ে যান। তবে অল্প সময়ের মধ্যে স্থানীয় ট্রলারের মাঝি এবং ট্যুরিস্ট পুলিশ সদস্যরা সেখানে ছুটে গিয়ে অক্ষত অবস্থায় তাদের সবাইকে উদ্ধার করে। তারা সবাই সুস্থ আছে বলে এই পর্যটক জানান।

আরও পড়ুন: চবিতে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগের দুই গ্রুপ

মোংলা ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক শওকত জাহান জানান, ১৩ জন পর্যটককে নিয়ে একটি ট্রলার মোংলা ফেরিঘাট থেকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার দুই মিনিটের মধ্যে একপাশ কাত হয়ে উল্টে যায়। পরে দ্রুত তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে অক্ষত অবস্থায় সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়। 

তিনি জানান, সুন্দরবন ভ্রমণে আসা ১৩ জন পর্যটকের সবাই মেহেরপুরের গাংনী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের স্টাফ। পরে ওই পর্যটকরা সুন্দরবন ভ্রমণে না গিয়ে বাড়ি ফিরে যান। 


একাত্তর/এসজে

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর