নৌকা ফুটো হয়ে ডুবছিল সুন্দরবনে, ৯৯৯-এ ফোনে উদ্ধার মাঝিসহ ৯ পর্যটক

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্ট গার্ড।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সুন্দরবনের সিংহের টেক এলাকায় এ ঘটনা ঘটে।

৯৯৯ সূত্রে জানা যায়, আটজন পর্যটক সাতক্ষীরার শ্যামনগর থানার নাপিতখালী থেকে ইঞ্জিনচালিত নৌকায় সুন্দরবন ঘুরতে যান। ঘোরাঘুরির একপর্যায়ে সিংহের টেক এলাকায় পৌঁছালে নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে। এতে যে কোনো সময় নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ অবস্থায় এক পর্যটকের স্বজন বাগেরহাট সদর সুন্দরবন সিংহের বাজার থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

কল পাওয়ার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নৌকায় থাকা মাঝিসহ ৯ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার মালিহা আক্তার। আর উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ডের সঙ্গে তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মো. মহিউদ্দিন মুন্না। 

আরবিএস
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রভিত্তিক শুরুর ঠিক আগমুহূর্তে স্থগিত করা হয়েছে। 
নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের...
‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ লক্ষ্য ও ‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’ মূলমন্ত্রকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’। 
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় চালুর আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি ঢাকা। রেলপথ মন্ত্রণালয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর