১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০৬ জন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৬ পিএম

কুমিল্লায় কোন প্রকার সুপারিশ ও হয়রানি ছাড়া মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২০৬ জন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানান।

মঙ্গলবার সকালে কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ আরআই এবিএম আব্দুল হালিম মিলনায়তনে কনস্টেবল পদে ২০৬ জন উত্তীর্ণকে ফুল দিয়ে বরণ করে নেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মতিউর রহমানসহ পদস্থ কর্মকর্তাগণ।

আরও পড়ুন: কুমিল্লায় মুরগী ব্যবসায়ী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

পুলিশ সুপার আব্দুল মান্নান জানায়, এ বছর কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে পাঁচ হাজার ৮২২ জন কনস্টেবল পদে আবেদন করেন। শারীরিক যোগ্যতায় যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০৬ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।


একাত্তর/আরএ

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর