চোখ-মুখ বেঁধে যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৪ পিএম

ভোলায় রাতের আঁধারে এক যুবলীগ নেতাকে চোখ-মুখ বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, এসময় তার কাছে থাকা নগদ টাকা ও দোকানের চাবি ছিনিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইসলামিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ব্যক্তির নাম মো. মিল্লাত (৪৫)। তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি ও স্থানীয় মুদি দোকানি।

মিল্লাতের মা তহমিনা বেগম জানান, বিবিএস ক্যাবলসের চেয়ারম্যান আবু নোমান হাওলাদার অসহায় মানুষকে দেওয়ার জন্য ছেলের কাছে কিছু কম্বল দেন। সেগুলো মিল্লাত বিতরণ করে। 

তার অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় কিছু ছাত্রলীগ নেতা তাকে হুমকিধামকি দিয়ে আসছিল। ভয়ে মিল্লাত দোকানে যাওয়াও বন্ধ করে দেয়। ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার সময় ওই জায়গায় এলে ছাত্রলীগ নেতা রকি ও রিয়াজসহ ৫-৬জন কাপড় দিয়ে মিল্লাতের মুখ বেঁধে লাঠি দিয়ে বেদম মারধর করে। এতে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

মিল্লাতের স্ত্রী সুলতানা রাজিয়া জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত স্বামীর জ্ঞান ফেরেনি। 

আরও পড়ুন: ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০৬ জন

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা রকি ও রিয়াজকে একাধিকবার ফোন করেও তাদের পাওয়া যায়নি।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর