গাঁজা সেবনে বাধায় কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

আপডেট : ১৩ জুন ২০২১, ০৯:৫৫ এএম

গাঁজা সেবনে বাধা দেয়ায় মেহেরপুরের মুজিবনগরে জাদুখালি যতারপুর বটতলায় সাইদুর ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় গণপিটুনিতে নিহত হয়েছে হামলাকারী মনিরুল ইসলাম (২৪)।

শনিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জাদুখালি যতারপুর বট তলার মোড়ের একটি চায়ের দোকানে বসে যতারপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৪) গাঁজা সেবন করছিলো। সে গ্রামের একজন চিহ্নিত গাঁজা সেবনকারী। স্বেচ্ছাসেবক-লীগ মুজিবনগর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক একই গ্রামের বাসিন্দা সাইদুর রহমান তাকে গাঁজা সেবন করতে নিষেধ করলে রাগান্বিত হয়ে মনির হাতে থাকা হাসুয়া (কৃষি কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র) দিয়ে সাইদুরের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই সাইদুর রহমানের মৃত্যু হয়।

আরও পড়ুন: দ্বিতীয় স্ত্রীর খুশির জন্য নামাজে নিয়ে ছেলেকে খুন করলো বাবা

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মনিকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।

মেহেরপুরের পুলিশ সুপার এস.এম মুরাদ আলী জানান, মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। ঘটনাটির তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


একাত্তর/আরএ

দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝআকাশে সহ-পাইলটের সম্ভাব্য নাশকতা ও হামলার চেষ্টা নস্যাৎ করে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন এক বীর ভারতীয় বিমানচালক। তার নাম ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। দুবাই থেকে...
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর