এখনও খোঁজ মেলেনি লঞ্চ থেকে পড়ে যাওয়া যুবকের

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১০:২৪ পিএম

১৩ ঘণ্টা পার হলেও এখনও খোঁজ মেলেনি লঞ্চ থেকে পড়ে যাওয়া যুবকের। এদিকে সন্ধ্যায় ঘনিয়ে আসায় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। 

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় ছয়টা পর্যন্ত দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল একটা অভিযান চালিয়েও তার হদিস পায়নি।

ওই যুবকের নাম সাইফুল বিশ্বাস (২৬)। তার বাড়ি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে। সাইফুল ওই গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় কৃষক। 

এদিকে সাইফুলের কোনো সন্ধান না পাওয়ায়  হতাশ হয়ে পড়েছেন তার পরিবার ও স্বজনরা। নিখোঁজ সাইফুলের ভাই বাদশা বিশ্বাস জানিয়েছেন, যারা উদ্ধার অভিযান চালিয়েছে তাদের সঙ্গে আমরাও ট্রলার নিয়ে খুঁজেছি। কিন্তু পাইনি।

উদ্ধারকারী ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টায় শুরু হওয়া উদ্ধার অভিযান সন্ধ্যা ছয়টায় বন্ধ হয়। 

দশমিনা নৌ-পুলিশের ইনচার্জ মো. সুরুজ আল-মামুন জানান, সন্ধ্যা হয়ে যাওয়ায় আলো স্বল্পতার কারণে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা জানান, উদ্ধার অভিযান সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে। নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস এবং ডুবুরি সবাই সন্ধ্যা পর্যন্ত আন্তরিকতার সঙ্গেই চেষ্টা চালিয়ে গেছেন। শনিবার নাগাদ কোনো লাশ ভেসে উঠে কিনা সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: হাতপাখার সমর্থকদের হামলায় নৌকার আট কর্মী আহত

উল্লেখ্য, ঢাকায় তরমুজ বিক্রি করে সাইফুল তার বাবা ও ভাইর সঙ্গে ঢাকা-রাঙ্গাবালী নৌরুটের যাত্রীবাহী লঞ্চ পূবালী-৫ যোগে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে ভোর পাঁচটার দিকে দশমিনায় তেঁতুলিয়া নদী অতিক্রমকালে ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনের দিকে ওজু করতে গিয়ে নদীতে পড়ে যায়। পরিবারের  তথ্যমতে, সাইফুলের মৃগী রোগ ছিল। ধারণা করা হচ্ছে একারণেই সে মাথা ঘুরে পড়ে যেতে পারে।  


একাত্তর/এসি


মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর