আধিপত্য বিস্তারের জেরে পিটিয়ে-কুপিয়ে তরুণ খুন

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৫:১৯ পিএম

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারের জেরে এক তরুণকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ মার্চ) পুরাতন ডিসি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করার পর মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই তরুণ। 

জানা গেছে, নিহত তরুণ মো. তুহিন মোল্লাকান্দি ইউনিয়নের বড় মোল্লাকান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এর রেশ ধরে সোমবার বিকালে রিপন পাটোয়ারীর সমর্থক তুহিনকে তুলে নিয়ে কল্পনার সমর্থকরা কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। 

চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী জানান, সোমবার রাতে তুহিনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নিলে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউ বেড খালি না পাওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০ টায় মারা যান তুহিন। 

আরও পড়ুন: পুলিশের পোশাক ও হাতকড়াসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান জানান, তুহিনের মৃত্যুর সংবাদ তারা পেয়েছেন। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন এবং মামলা দায়ের হলে অভিযোগ অনুযায়ী তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/জো

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর