নাজিরার পাশে বগুড়ার জেলা প্রশাসন

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১০:২৮ পিএম

পরিবারের অভাবের কারণে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও অনিশ্চিতয়তার মধ্যে পড়েছিলেন বগুড়ার নাজিরা সুলতানা। এ অনিশ্চয়তা কাটাতে তার পাশে দাঁড়িয়েছে বগুড়ার জেলা প্রশাসন।

বুধবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে নাজিরার বাড়িতে গিয়ে মেডিকেলে ভর্তির জন্য নগদ ৫০ হাজার টাকা সহয়তা প্রদান করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

নাজিরা বগুড়া জেলা সদরের এরুলিয়া ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে৷ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭২ স্কোর নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। ২০২০ সালে ছয়পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২২ সালে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন নাজিরা। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পান তিনি। 

নরসুন্দর (নাপিত) নজরুল ইসলামের মেয়ে নাজিরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তির অনিশ্চয়তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপরেই আর্থিক সহায়তা নিয়ে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম হাজির হন নাজিরার বাড়িতে। 

নাজিরা সুলতানা বলেন, মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি। বাবা গরিব মানুষ। ভর্তি বাবদ ও বইখাতা কেনাসহ অনেক টাকার প্রয়োজন৷ এতো টাকা একসাথে জোগাড় করা আমার পরিবারের জন্য অনেক কষ্টসাধ্য। মেডিকেলে ভর্তির জন্য ডিসি স্যার ৫০ হাজার টাকা দিয়েছেন। খুব খুশি হয়েছি। ভর্তির টাকার নিয়ে সমস্যা থাকল না। সবার কাছে দোয়া চাই, যেন লেখাপড়া শেষ করে ভালো ডাক্তার ও মানুষ হতে পারি।

নাজিরার বাবা নজরুল ইসলাম বলেন, স্যারদের কাছে কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না৷ মেডিকেলে ভর্তিতে মেয়ের অন্তত ২০ হাজার টাকা ও থাকা খাওয়াসহ হিসেব করলে অনেক টাকার দরকার ছিল। এখন আর কোন সমস্যা নেই। মেয়েটা আমার অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে। দোয়া করবেন বড় ডাক্তার হয়ে নাজিরাও যেনো মানুষের পাশে দাঁড়াতে পারে। 

বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের কাজই হচ্ছে সরকারের সব ইতিবাচক কাজ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া ও জনসেবামূলক কাজ করে যাওয়া। খবর পেয়েছিলাম, নাজিরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। এরপর আমরা তাকে ভর্তির জন্য টাকা দিয়েছি। এটা আমাদের সেবামূলক কাজ। এছাড়া নাজিরার মতো এমন যারা রয়েছে তাদের পাশেও বগুড়া জেলা প্রশাসন  দাঁড়াবে।


একাত্তর/এআর

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় নগরের আটটি আশ্রয়কেন্দ্র সার্বক্ষণিক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর