বঙ্গবন্ধুর জন্মদিনে রণক্ষেত্র বাউফল, চেয়ারম্যানসহ আহত ২১

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৭:০৭ পিএম

পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রপের সংঘর্ষে ২১ জন আহত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। দুপুর ১২টার দিকে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে দিকে যাত্রা করেন সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।

পথিমধ্যে উপজেলা পরিষদের গেটের সামনে পুলিশ বাঁধা দেয়। ওই সময় পুলিশি বাঁধা অতিক্রম করলে অপর দিকে থাকা আসম ফিরোজের নেতৃত্বাধীন মিছিলের সামনে থাকা কালাইয়া ইউনিয়ন যুবলীগ নেতা শফিউর রহমান শফি উপজেলা চেয়ারম্যানকে ছুরিকাঘাত করে। এতে মুহূর্তের মধ্যে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

image


এসময় আহত হন বাউফল থানার ওসি আল মামুন, উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান ও ধুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আলহাজ্ব রিপন সিকদারসহ ২১ জন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এ ঘটনার পর পৌর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। 

আরও পড়ুন: চমেকে ছাত্র নির্যাতন: সাত ছাত্র বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার অভিযোগ করে বলেন, কালাইয়া ইউনিয়ন যুবলীগ নেতা শফি আমাকে হত্যার উদ্দেশ্যে বুকে পেটে হাতে উপর্যুপরি চাকু দিয়ে আঘাত করে। পুলিশ আহত অবস্থায় আমাকে উদ্ধার করে। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং পরবর্তীতে পুলিশ বাধ্য হয়ে ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় পুলিশের চারজন সদস্য আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর