উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৪:৪২ পিএম

কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর একটার দিকে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার দুপুরে বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ ঘটনায় তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থলেই রোহিঙ্গা রফিকের মৃত্যু হয়।

অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত ব্যক্তি গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: নরসিংদীতে গোয়েন্দা অভিযানে আট ডাকাত গ্রেপ্তার

ওসি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশ ও এপিবিএন পুলিশ কাজ করে যাচ্ছে।


একাত্তর/আরএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর