নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের আলাদা অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, তিনটি রামদা, চাইনজ কুড়াল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাতে জেলার মনোহরদী উপজেলা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, আরিফ হোসেন (৩০), সুমন মিয়া (৩০), রিজন খান (৩৪), রুবেল মিয়া (৩০), রূপচান মিয়া (৪৫), নজরুল ইসলাম (৩২) ও ইব্রাহীম মিয়া (২৪)।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গ্রেপ্তারদের মধ্যে পাঁচ ডাকাতকে মনোহরদী উপজেলার হিতাশী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়। অন্য তিন ডাকাতকে জেলার সদর উপজেলার সালিধা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, যাবজ্জীবন যুবকের
তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা
একাত্তর/এসি
