বড় ভাই হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৪:৪৮ পিএম

রাজবাড়ীতে আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাই সালাহউদ্দিন খানকে হত্যার অভিযোগে তার ছোট ভাই জিলাল খানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মো. রুহুল আমীন এ রায় দেন।

রায় প্রদানের সময় আসামি জিলাল খান আদালতে উপস্থিত ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ২ জুন সকাল ৬টার সময় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনপোত্তা গ্রামে গাছের আম পাড়াকে কেন্দ্র করে হামিদ খানের বড় ছেলে সালাউদ্দিন খানের সাথে তারই ছোট ভাই জিলাল খানের সাথে ঝগড়া হয়। একপর্যায়ে জিলাল খান ধারালো দাঁ দিয়ে বড় ভাইয়ের গলায় কোপ দিলে বড় ভাই গুরুতর আহত হয়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদি হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।

আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট কে. এ. বারী বলেন, এই মামলাটি জামিনযোগ্য মামলা ছিলো। আমরা উচ্চ আদালতে আবেদন করবো। আশা করছি সেখান থেকে আসামি জামিনে মুক্ত হবেন।

আরও পড়ুন: উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, ভাইয়ের হাতে ভাই খুন বিষয়টি নির্মম। হত্যাকাণ্ড ঘটার প্রায় তিন বছর পরে ২০১৭ সালে আসামি জিলাল খান গ্রেপ্তার হন। তারপর থেকেই তিনি জেল-হাজতে রয়েছে। আদালত দীর্ঘ শুনানি শেষে তার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।


একাত্তর/আরএ

জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর