কিস্তির টাকার জন্য গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৭:৩২ পিএম

কিস্তি ও ধার দেনার টাকা পরিশোধ করতে না পেরে সালমা বেগম নামের এক নারী নিজ ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের বনানী রোড থেকে বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমা বেগম (৩০) রাজমিস্ত্রি বাবুল হাওলাদের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রি বাবুল হাং স্ত্রী সালমা বেগম দুই মেয়ে ও এক ছেলে অভাব-অনটনের সংসার চালাতে গিয়ে ধার দেনা হয়ে পড়ে, এমনকি ৪ থেকে ৫টি এনজিও থেকেও লোন আনেন তারা। একপর্যায়ে লোনের চাপ বাড়ায় তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

আরও পড়ুন: স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুর মৃত্যু

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর