গণহত্যার স্মৃতিরক্ষায় ৫২ বছর ধরে শুধু ফুল আর আশ্বাস

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১১:৫৮ এএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিবন্দি এলাকায় ১৯৭১ সালের ৮ মে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সেনারা গণহত্যা চালায়। কিন্তু স্বাধীনতার ৫২ বছরেও সেখানে বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়নি।

শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতি বছর ২৫ মার্চ উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক ব্যক্তিরা বধ্যভূমিতে ফুল আর এটি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের আশ্বাস দিচ্ছে। কিন্তু ৫২ বছরেও কারো, কোনো আশ্বাসের বাস্তবায়ন হয়নি।

শহীদ পরিবারের সদস্যরা জানান, একাত্তরের ওই দিন সকালে পাকিস্তানি সেনাবাহিনী দুইটি গানবোর্ড নিয়ে চিকনিকান্দি বন্দরে আসে। এসময় তারা স্থানীয় রাজাকারদের সহায়তায়  নির্বিচারে গুলি করে হত্যা, লুটপাট ও আগুন দেয়। 

স্থানীয়ভাবে এক জরিপে দেখা গেছে,  ওইদিনের গণহত্যায় ৩৪ জন শহীদ হন। এদের বেশিরভাগই সুতাবারিয়া গ্রামের ঠাকুরবাড়ি সংলগ্ন একটি জলাভূমিতে শহীদ হন। একাধিক শহীদ পরিবার ওই জায়গাটি সংরক্ষণ করেন। পরে স্থানীয় প্রশাসন থেকে জায়গাটি সংরক্ষণ ও স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ৫২ বছরেও সে উদ্যোগ সফল হয়নি । এ নিয়ে শহীদ পরিবারগুলোর বিক্ষুব্ধ ও হতাশ। 

image


শহীদ পরিবারের সন্তান নিঠুল গাঙ্গুলী জানান, সেদিন তার বাবা-মা এবং বোন শহীদ হয়েছেন।  পারিবারিক উদ্যোগে তারা জায়গাটি সংরক্ষণ করেছেন। বহুবার ওই জায়গা পরিদর্শন করা হয়েছে, কিন্তু আজও সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি  

তিনি আরও জানান প্রতি বছর স্বাধীনতা দিবসে স্থানীয় প্রশাসন ও রাজনীতিকরা আসেন, ফুল দেন, শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের আশ্বাস দেন, চলে যান। এরপর তাদের আর কোনো খোঁজ মেলে না ।  

আরও পড়ুন: সাতক্ষীরায় বন্দির মৃত্যু, ১২ ঘণ্টা পরও জানেনা পরিবার

মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম ধলা বলেন, কমান্ডার থাকার সময় একাধিক দপ্তরে ঘুরেও সুফল পাইনি।

এ ব্যাপারে গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন বলেন, আপনারা হতাশ হবেন না। আমরা অল্প কিছুদিনের মধ্যেই এটি করে দেবো।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ২৬ তারিখের প্রথম কর্ম দিবসে আমি এটা দিয়ে কাজ শুরু করবো।


একাত্তর/এসি


মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর