সাতক্ষীরায় বন্দির মৃত্যু, ১২ ঘণ্টা পরও জানেনা পরিবার

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০৪:২৪ পিএম

সাতক্ষীরা জেলা কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, সদর হাসপাতালে নেওয়ার পর ওই বন্দির মৃত্যু হয়। এদিকে বন্দির পরিবারের অভিযোগ, মৃত্যুর ১২ ঘণ্টা পার হলেও পরিবারে খবর দেয়নি কারা কর্তৃপক্ষ। তাদের দাবি, এ মৃত্যু অস্বাভাবিক।

কারা কর্তৃপক্ষের ভাষ্য, শ্বাসকষ্টজনিত কারণে শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওই বন্দির নাম মনিরুল ইসলাম (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভাটপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

মনিরুলের স্ত্রী মনোয়ারা খাতুন জানান, গত ১৪ ফেব্রুয়ারি চোলাই মদসহ র‌্যাবের হাতে আটকের পর স্বামীকে কারাগারে পাঠানো হয়। শুক্রবার বিকেল তিনটার দিকে বড় ছেলে রিপনের কাছে জেলখানা থেকে মোবাইল করে পিসি কার্ডে টাকা লাগিয়ে দিতে বলা হয়। সেদিন ছেলে দেখা করে এসে জানায় সময় তার কোনো শারীরিক অসুস্থতা ছিল না। কিন্তু শনিবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে জেলগেটে দেখা করতে গিয়ে জানতে পারেন স্বামী মারা গেছেন। বিষয়টি কারা কর্তৃপক্ষ আগে জানায়নি। এমনকি সদর হাসপাতালে স্বামীর মৃত্যুর কোনো রেকর্ডও নেই। 

জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মমতাজ মজিদের বরাত দিয়ে মনোয়ারা জানান, তিনি (ডা. মমতাজ) তাকে জানিয়েছেন শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে মনিরুলকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়। 

মনোয়ারার অভিযোগ, মৃত্যুর ১২ ঘণ্টা পরও তাদের খবর দেওয়া হয়নি। তার দাবি, সঙ্গত কারণে মনে হচ্ছে এ মৃত্যু অস্বাভাবিক। 

তবে ডা. মো. মমতাজ মজিদ জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মনিরুলের মৃত্যু হয়। 

এ ব্যাপারে সাতক্ষীরা কারাগারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আসাদুজ্জামান পলাশের সঙ্গে বার বার কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নাই। 

আরও পড়ুন: বাবা-মায়ের সামনে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

শনিবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মনিরুলকে শুক্রবার রাত ১০টার পর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের হাতের ওপর মনিরুল মারা গেছে।

সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বসু জানান, মনিরুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয়েছে।


একাত্তর/এসি

সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের উপকূলীয় জেলা সাতক্ষীরায় এক নীরব স্বাস্থ্য সঙ্কট তৈরি হয়েছে। এই অঞ্চলে আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। তবে বিপুলসংখ্যক এই রোগীর বিপরীতে স্থানীয়...
স্মৃতিতে এখনও দগদগে ২০২০ সালের সেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘আম্ফান’। মাত্র ১৫ মিনিটের জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। সেই ঝড়ে বিলীন হওয়া গড়ইমহল সড়কটি ছয়...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর