জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০১:১২ পিএম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজি ও ট্রাক্টরের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বা‌নিয়াচং উপ‌জেলার ভাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের সহোদর আবদুল মঈন (৬০) ও তাজ উদ্দিন (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাইসহ অন্যান্যরা উপজেলার উজিরপুর গ্রামে তাদের আত্মীয়ের দাফন সম্পন্ন করে রাতে একটি সিএন‌জি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আবদুল মঈন ও তাজ উদ্দিন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক মোহাম্মদ আলীকে (৫৫) গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার বাসিন্দা।

আরও পড়ুন: পিরোজপুরে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর