মা হত্যার ২৭ বছর পর পলাতক ছেলে গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৪:২৪ পিএম

টাঙ্গাইলে কলহের জেরে মাকে হত্যার পর ২৭ বছর পালিয়ে থাকা ছেলে অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার মধ্যরাতে রাজধানীর আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম বাদশা মিয়া (৫৫)। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কালোহা এলাকার বাসিন্দা। বাদশা ওই হত্যার মৃত্যুদণ্ড পাওয়া আসামি।

রোববার (২ এপ্রিল) দুপুরে র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। 

র‌্যাব জানায়, ১৯৯৬ সালে মা তমিরন নেছা ও বোনের সঙ্গে ঝগড়ার হয় বাদশার। এক পর্যায়ে তিনি ধারালো দা দিয়ে মাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তমিরনের মৃত্যু হয়। এ ঘটনায় কালিহাতি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকে বাদশা পলাতক ছিলেন। ২০০৪ সালের ১৮ ফেব্রুয়ারি অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত বাদশাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।


একাত্তর/এসি

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর