সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতের আট নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৩:৩৬ পিএম

সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, তারা সেখানে নাশকতার পরিকল্পনায় গোপন মিটিং করছিলেন। 

সোমবার (৩ এপ্রিল) ভোরে সদর উপজেলার খানপুর জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।  

তারা হলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হুদা (৬২), জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান (৫০), সদর উপজেলা যুবদল আহবায়ক নজরুল ইসলাম (৪০), জামায়াত নেতা জামশেদ আলম (৬০), ফজর আলী সানা (৬৪), হাফিজ সরদার (৬০), মোশারফ হোসেন (৬২) ও শিবির নেতা মিন্টু (৩০)।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, নাশকতার পরিকল্পনায় ভোর মসজিদের ভেতর তারা মিটিং করছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজের সপ্তাহ পর দুই শিশু উদ্ধার

তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর