বাগেরহাটে ১৮ কেজি গাজা উদ্ধার

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১০:৫৮ এএম

বাগেরহাটের ফকিরহাটে একটি পিকআপ ভ্যান থেকে ১৮ কেজি গাজা উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। 

বুধবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কের টাউন-নওয়াপাড়া এলাকার একটি ফিলিং ষ্টেশনে পার্কিং করা পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ওই গাজা উদ্ধার করা হয়। পিকআপে মাছের ড্রামে দুটি বস্তায় ওই গাজা রাখা হয়েছি। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। 

ফকিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামিম একাত্তরকে বলেন, সকাল থেকেই আমাদের কাছে সংবাদ ছিল যে, ঢাকা থেকে মাদকের একটা বড় চালান আসবে। এর ভিত্তিতে সকাল থেকেই পুলিশের অভিযান শুরু হয়। 

‘সর্বশেষ রাতে কামাল ফিলিং ষ্টেশনে থেকে থাকা পিকআপ ভ্যানকে সন্দেহ হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভ্যানে থাকা দু’জন পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। 

মাদক কারবারিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 

এ ঘটনায় মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিজন কুমার সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন। 


একাত্তর/আরবি


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর