ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত তিন

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০১:১৭ পিএম

কক্সবাজারের রামুতে মিনি ট্রাকের সঙ্গে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। 

শুক্রবার সকাল ৭টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। দুর্ঘটনায় নিহতদের একজনের পরিচয় পাওয়া যায়। তিনি হলদিয়া পালং এলাকার বদিউল আলম। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনোয়ারুল হোসেন জানান,  শুক্রবার সকাল ৭টার দিকে টেকনাফগামী একটি মিনি ট্রাক কক্সবাজারগামী একটি সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। খবর পেয়ে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের টিম লাশ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, সকালে উপজেলার খুনিয়াপালংয় এলাকায় কক্সবাজারমুখী অটোরিকশা সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।

আরও পড়ুন: জয়পুরহাটে জনপ্রিয় হয়ে উঠছে কলার হাট

নিহতদের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান এই ইউপি চেয়ারম্যান।


একাত্তর/এআর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর