এবার চুনারুঘাট সীমান্ত দিয়ে শিশুসহ ১৮ জনকে ‌‘পুশইন’

আপডেট : ২৬ মে ২০২৫, ০১:৪৮ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ১৮ জন বাংলাদেশিকে ‘পুশইন’ করেছে ভারত। 

শনিবার (২৬ মে) সকালে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির জানান, সকাল সাড়ে ৭টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ১৮ জনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদেরকে কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে।

ফেরত আসা এসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। জানা গেছে, তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

তিনি আরও জানান, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইতোমধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে।

আরবিএস
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর