কুয়াকাটায় বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১১:১১ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুতায়িত হয়ে এক খাবার হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাতে কুয়াকাটা পৌর শহরের হোটেল সী ক্রাউনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী ফারুক আকন (৫০) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। গত কয়েক বছর ধরে কুয়াকাটায় খাবার হোটেলের ব্যবসা করে আসছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ছেলে ওবায়দুল ও ভাই নুর আলম আকনকে নিয়ে হোটেলের বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন ফারুক আকন। এসময় মেঝেতে জমে থাকা পানির উপর দাড়িয়ে ফারুক ফ্রিজের বিদ্যুতের সংযোগ প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কালিগঞ্জে মোটরসাইকেল ট্রাকচাপা, স্ত্রী নিহত, স্বামী আহত

মহিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জুয়েল জানান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর