খাগড়াছড়িতে ফুল পূজা ও নদীতে কাপড় ভাসিয়ে ‘বৈসু’ উৎসব শুরু

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০৩:৪৬ পিএম

প্রাণের উৎসব বৈসাবি চলছে খাগড়াছড়িতে। ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর বর্ষ বিদায় ও বর্ষবরণ উপলক্ষে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এই উৎসব চলবে। 

বৃহস্পতিবার শুরু হয়েছে ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বৈসু উৎসব। এই উপলক্ষে সকালে চেঙ্গী নদীসহ বিভিন্ন প্রবহমান নদী, খালে মা গঙ্গার উদ্দেশ্যে ফুল উৎসর্গ করেন ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন।

জেলা সদরের পল্টনজয় পাড়ায় চেঙ্গী নদীতে অসংখ্য ত্রিপুরা নর-নারীসহ বিভিন্ন বয়সীরা জড়ো হন। সেখানে ত্রিপুরা ঐতিহ্য অনুযায়ী ফুল পূজা ছাড়াও কাপড় ভাসিয়েছেন ত্রিপুরা নারীরা। মূলত ত্রিপুরা কিশোরীরা যেন নারীদের পরিধেয় বস্ত্র (রিনাই-রিসাই) নিপুণভাবে তৈরি করতে পারেন এবং ঐতিহ্য চর্চা করতে পারেন, সেজন্য নদীতে কাপড় ভাসিয়ে থাকেন।

জেলা শহরের খাগড়াপুরেও সকালে খাগড়াছড়ি খালে ফুল পূজা ও কাপড় ভাসিয়ে বৈসু উদযাপন শুরু করেছেন ত্রিপুরারা। এছাড়াও চৈত্রসংক্রান্তি উপলক্ষে হাজারো ত্রিপুরা নর-নারী মানতের উদ্দেশ্যে ভিড় জমিয়েছেন দুর্গম দেবতা পুকুরে।

এদিকে, আজ চাকমা সম্প্রদায়ের মুল বিজু এবং আগামীকাল গয্যাপয্যা। এছাড়া আগামীকাল থেকে মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংগ্রাই উৎসব শুরু হবে।


একাত্তর/এসজে

শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর