বড় ভাইকে গলাকেটে হত্যায় অভিযুক্ত ছোট ভাই গ্রেপ্তার

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০৮:১৬ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত বড় ভাইকে গলাকেটে হত্যার ঘটনায় ছোট ভাই মো. রোমান হোসেনকে ঢাকার শ্যামলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর ইসলাম। 

জানা গেছে, গ্রেপ্তার রোমান (২৪) সিংগাইর উপজেলার জয়মনাটপ গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহজাহান ফকিরের তিন ছেলে আবু রায়হান (২৭), রোমান (২৪) ও জামান (১৮)। শাহজাহান ফকিরের বড় ছেলে আবু রায়হান পড়াশুনার পাশাপাশি এনজিওতে চাকরি করতেন। মেঝো ছেলে রোমান লেবানন প্রবাসী ছিলেন। 

প্রবাসে থাকাকালীন রোমান বাড়িতে প্রায় ১৩ লাখ টাকা পাঠান। আর প্রবাস থেকে দেশে ফিরে আসার পর বাড়ির কাউকে না জানিয়ে ফিহা আক্তার নামের এক তরুণীকে বিয়ে করেন। তবে পরিবারের কেউ তা মেনে নেয়নি। ওই টাকা নিয়ে পরিবারে বিরোধ চলছিল এবং আবু রায়হানকে সেই টাকার জন্য খুন করার হুমকি দিতেন রোমান।

গত রোববার রাত ৯টার দিকে খাবার খেয়ে তিন ভাই ঘুমাতে যান। বড় ভাই রায়হান ও ছোট ভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসেছিলেন। রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় রায়হানের  ধারালো ছুরি দিয়ে গলাকেটে রোমান পালিয়ে যায়।

এ সময় বড় ভাই রায়হানের গোঙানির শব্দে ঘুম ভেঙে যায় ছোট ভাই জামানের। তখন তার মা-বাবাকে ঘুম থেকে ডেকে উঠান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় স্বজনরা রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন: তাপদাহে পুড়ছে দেশের ৫৬ জেলা

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এই ঘটনায় গত সোমবার রায়হানের বাবা শাহজাহান ফকির বাদি হয়ে সিংগাইর থানায় দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পড়ে বৃহস্পতিবার ভোরে ঢাকার শ্যামলী থেকে আসামি রোমানকে গ্রেপ্তার করা হয়। 

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমান তার ভাইকে হত্যার ঘটনা স্বীকার করেছে। স্বীকারোক্তিমুলক জবানবন্দির জন্য দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি রোমানের স্ত্রী ফিহা আক্তার পলাতক রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


একাত্তর/এসজে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর