সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিঠি

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৪:১৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দলটির পক্ষ থেকে তাকে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে।

গত ১১ এপ্রিল পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নানের সই করা নোটিশে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়েছে, মাহবুবুর রহমানের আপত্তিকর কার্যক্রম দলের কাম্য নয়। এমন অবস্থায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ১০ দিনের মধ্যে জানাতে হবে। 

গত ছয় এপ্রিল কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুমান হাসনাতের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমানের মুঠোফোনে কথা বলেন। কথোপকথনের এক পর্যায়ে মাহবুবুর রহমান বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমানকে নিয়ে আক্রোশমূলক কথা বলেন। 

মুঠোফোনের সেই কথোপকথন গত সাত এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। 

এর প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও  অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। এতে মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবিও জানানো হচ্ছে।

image


কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।  তবে স্থানীয় সাংবাদিকদের তিনি জানিয়েছেন, গত ১৫ এপ্রিল নোটিশ পেয়েছেন। যতো দ্রুত সম্ভব জবাব দেবেন।

আরও পড়ুন: সারাদেশে দাবদাহ, বাগেরহাটে ঘন কুয়াশা

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার বলেন, শনিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বিষয়ে সভা করেছি। পটুয়াখালী জেলা আওয়ামী লীগ মাহবুবুর রহমানকে কারণ দর্শানোর জন্য যে নোটিশ দিয়েছে, আমরা তা সমর্থন করে জেলা আওয়ামী লীগকে একটি চিঠি দিয়েছি। জেলা আওয়ামী লীগ এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর