আগুন লাগার খবর দিতে পারে রোবট ‘রিবা’

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৪:৩৭ পিএম

বাংলা ও ইংরেজীসহ বিভিন্ন ভাষায় কথা বলা রোবট তৈরি করেছেন বরিশালের আগৈলঝাড়ার ক্ষুদে বিজ্ঞানী কলেজ ছাত্র ইরান সরদার। 

স্বাস্থ্যকর্মী ও কৃষি তথ্যদাতা হিসাবে কাজ করে এই রোবট, এমনকি কোথাও আগুন লাগার খবরও দিতে পারে। এই ব্যতিক্রমী রোবট দেখতে প্রতিদিনই ইরানের বাড়িতে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ। 

রোবটির নাম ‘রিবা’। পালন করতে পারে অনেক জরুরি ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাড়ি কিংবা কোন প্রতিষ্ঠানে আগুন লাগলে খবর দেবে ফায়ার সার্ভিসকে। ঘরের গ্যাস সিলিন্ডার লিক হলেও জানাবে গৃহকর্তাকে। এছাড়াও কাজ করবে স্বাস্থ্যকর্মী ও কৃষিকর্মী হিসাবে।

বাংলা ও ইংরেজিসহ কয়েকটি ভাষায় অনর্গল কথা বলতে পারে রিবা। এই রোবটটি তৈরি করেছেন বরিশালের আগৈলঝাড়ার গৈলা গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্র ইরান সরদার। 

নিজের পরিবার, শিক্ষক আর সহপাঠীদের উৎসাহে তৈরি করা এই রোবট দেখতে ইরানের বাসায় আসছেন এলাকার মানুষ। অবাহ হয়ে দেখছেন রোবটির কর্মকাণ্ড। 

image


সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই রোবটটি আরো আধুনিকভাবে তৈরি করে আরো বেশি কাজে লাগানো সম্ভব বলে মনে করেন ইরান সরদার। মানুষের কাজে লাগে এমন রোবট তৈরিতে ছেলের সাফল্যে খুশি তার মা মমতাজ বেগমও। 

রোবটটির আধুনিকায়নে সরকারি পৃষ্ঠপোষকতা দিতে উর্ধতন মহলে সুপারিশের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন।

যে বয়সে কিশোর-তরুণরা মগ্ন থাকে খেলাধুলা কিংবা ফেসবুকে, সেই বয়সে প্রাইভেট পড়ানোর টাকা জমিয়ে মানুষের জন্য কল্যাণকর রোবট তৈরি করেছে ইরান সরদার।

একাত্তর/আরবিএস  

শুস্ক মৌসুমে উপকূলের লবণাক্ত পতিত জমিতে রিলে পদ্ধতিতে গম উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। এই প্রযুক্তির মাধ্যমে উপকূলের কৃষক আমন ধানের পর বিনা চাষে কম খরচে গম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর