বিনা চাষে গম উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ পিএম

শুস্ক মৌসুমে উপকূলের লবণাক্ত পতিত জমিতে রিলে পদ্ধতিতে গম উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। এই প্রযুক্তির মাধ্যমে উপকূলের কৃষক আমন ধানের পর বিনা চাষে কম খরচে গম চাষ করে লাভবান হবেন। 

সম্প্রতি বরগুনার তালতলী উপজেলায় ইউনির্ভাসিটি অব ওয়েষ্টার্ন অস্ট্রেলিয়া এবং পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় গবেষণা চালিয়ে সফল হয়েছেন ডক্টর মৃন্ময় গুহ। 

সরেজমিনে গিয়ে দেখা যায় বরগুনার উপকূলীয় এলাকায় এক সময়ের লবনাক্ত পতিত জমিতে এখন চাষ হচ্ছে গম। আমনের পর এবার বাড়তি ফলনের আশায় বুক বাঁধছেন এখানকার কৃষকরা।

শুষ্ক মৌসুমে খাল-নদী আর জমি লবনাক্ত হয়ে বছরের ৬ মাসই পতিত পড়ে থাকে বরগুনার উপকূলীয় এলাকার প্রায় ৪ লাখ ৩৯ হাজার হেক্টর জমি। সেই জমিতে গম চাষের রিলে পদ্ধতি উদ্ভাবন করেছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। 

ড. মৃন্ময় গুহ নিয়োগী জানালেন এই রিলে পদ্ধতির বিস্তারিত বিবরণ, আমন ধান জমিতে থাকতেই তিনি নভেম্বর মাসে জমিতে ছিটিয়ে দেন গমের বীজ। এর বিশ দিন পর মাঠ থেকে তুলে নেওয়া হয় আমন ধান, এরপর গমের নিয়মিত পরিচর্যা অব্যাহত রাখলেই সোনালী গমে ভরে ওঠে জমি।  

তালতলী উপজেলার শারিকখালী এলাকায় গবেষণার মাঠ হিসেবে রিলে পদ্ধতিতে ৭ একর জমিতে গম চাষ করে ফসল ঘরে তুলেছেন ২০ জন কৃষক। অন্যরাও আগ্রহী হচ্ছেন এই পদ্ধতির গম চাষে।

কৃষকেরা জানান এই পদ্ধতিতে তারা আমনের পর গমের চাষ করে ভালো অর্থ উপার্জনের আশা দেখছেন।

ড. মৃন্ময় গুহ নিয়োগী জানান, রিলে পদ্ধতিতে এক বিঘা জমিতে গম চাষে খরচ হয় পাঁচ হাজার টাকা। ফলন পাওয়া যায় ১০ মণ, যার দাম ২০ হাজার টাকা। 

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম জানান, লবন সহিষ্ণু এক ফসলি জমিতে গম চাষে কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করছেন তারা। রিলে পদ্ধতি ছাড়া এখানে গম চাষ করার কোন সুযোগ নেই কারণ এইসব জমিতে আমন কাটতে অনেক দেরি হয়ে যায়।

সম্প্রতি পরীক্ষামূলক এই গম চাষের জমি পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। দেশের সব উপকূলীয় এলাকায় রিলে পদ্ধতির গম চাষে সরকারি সহায়তার কথা সংসদে তুলবেন বলে জানান তিনি। 

দেশে বছরে গমের চাহিদা ৭৫ লাখ মেট্রিক টন। এরমধ্যে মাত্র ১১ থেকে ১২ লাখ টন গম দেশে উৎপাদন হয়, আমদানি হয় বাকি গম। স্থানীয় সংসদ সদস্য মনে করছেন এই রিলে পদ্ধতিতে গম চাষ করে গমের আমদানি কমানো যাবে, কৃষকেরাও লাভবান হবেন। 

 

এআর
শেরপুরের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে আঙ্গুর ফল। ভারত থেকে চারা সংগ্রহ করে নিজের ১৫ শতাংশ জমিতে রোপণ করেছেন উদ্যোক্তা জলিল মিয়া। এরইমধ্যে সুমিষ্ট ফল এসেছে বাগানে। 
বাংলা ও ইংরেজীসহ বিভিন্ন ভাষায় কথা বলা রোবট তৈরি করেছেন বরিশালের আগৈলঝাড়ার ক্ষুদে বিজ্ঞানী কলেজ ছাত্র ইরান সরদার। স্বাস্থ্যকর্মী ও কৃষি তথ্যদাতা হিসাবে কাজ করে এই রোবট, এমনকি কোথাও আগুন লাগার...
কৃষিতে যন্ত্রের ব্যবহার সহজ করতে ব্রাহ্মণবাড়িয়ায় বিস্তীর্ণ জমি একত্রিত করে শুরু হয়েছে সমালয় পদ্ধতিতে চাষাবাদ। বিশেষ এ পদ্ধতিতে কৃষক, উৎপাদিত ধানের চারা যন্ত্রের মাধ্যমেই রোপন করবে এবং কাটা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর