চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৫:৫৬ পিএম

চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। সোমবার এ উপজেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদীর স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা এটি।

সোমবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন।  

ঈশ্বরদীতে টানা ১৫ দিন ধরে চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এসব অঞ্চলে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন না। তীব্র গরমে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ ও গৃহপালিত প্রাণী।

অন্যদিকে চুয়াডাঙ্গায় আজও বিরাজ করছে তীব্র দাবদাহ। আজ এই জেলায় রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা গতকাল রোববারের তুলনায় দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে টানা ১৬ দিনের দাবদাহের পর আগামীকাল থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ২৩ এপ্রিল থেকে সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ হাওড় অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো: আজিজুর রহমান বলেন, আগামীকাল ১৮ এপ্রিল থেকে সারাদেশে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ১৯ এপ্রিল থেকে ঢাকার তাপমাত্রা কমতে শুরু করবে। ১৯-২০ এপ্রিলের দিকে দেশের সিলেট,সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে ২৩ এপ্রিল থেকে সিলেট সুনামগঞ্জসহ হাওড় এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: হঠাৎ এত আগুন কেন, তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, ২৩ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর অঞ্চলের কোনো কোনো এলাকার ওপর দিয়ে বৃষ্টি, শিলাবৃষ্টি ও কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশে চরমভাবাপন্ন আবহাওয়া বিরাজ করছে। তাই দীর্ঘ তাপদাহের পর আবার ভারী বর্ষনের সম্ভাবনা দেখা দিয়েছে।


একাত্তর/আরবিএস  

দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এখানে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা চারদিন ধরে জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বগুড়ায় সকাল গড়িয়ে দুপুরও সূর্যের দেখা মিলছে না। বাড়ছে শীতের তীব্রতা। বইছে মৃদু ঠাণ্ডা হাওয়া।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর