কুয়াশা কমলেও বেড়েছে শীত, গোপালগঞ্জে তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ এএম

সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা। সকালে গোপালগঞ্জে দেশের ও চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে দেশের দুই বিভাগসহ মোট ২১টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলা এবং মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ মোট ২১টি জেলায় বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, গোপালগঞ্জে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঢাকার তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় আজ সামান্য বেড়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, এই তাপমাত্রা কমে যাওয়ার প্রবণতা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে। তবে ইতিবাচক দিক হলো, কুয়াশার দাপট কিছুটা কমতে শুরু করেছে।

যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

টানা কুয়াশা ও হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় উত্তরবঙ্গসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও শ্রমজীবীরা তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন এই শীতের প্রকোপ বজায় থাকতে পারে।

এআরএস
দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এখানে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা চারদিন ধরে জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শনিবার (২৭ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। একই সাথে বেড়ে গেছে শীতের তীব্রতা। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৃদু শৈত্য প্রবাহের কাছে পৌঁছে গেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর