সাবেক কাউন্সিলর হত্যার ঘটনায় দুই সন্দেহভাজক আটক

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০১:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তাদেরকে বুধবার রাতে আটক করা হয়। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাজনৈতিক কোন্দলের জের ধরেই প্রতিপক্ষ এই হত্যাকান্ড চালিয়েছে। রাতেই সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম পরিচয় প্রকাশ করছে না পুলিশ। হত্যার জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

হত্যার সাথে ১২-১৫ জন সরাসরি সম্পৃক্ত ছিলেন উল্লেখ করে আবুল কালাম সাহিদ আরও বলেন, ঘটনার পর বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টা পর্যন্ত থানায় কোন এজাহার হয়নি। নিহতের স্বজনরা থানায় এজাহার করলে মামলা গ্রহণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ইফতারি কিনে বাসায় ফেরার পথে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে জেলা শহরের উদয়ন মোড়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


একাত্তর/এআর

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর