বগুড়ায় ঈদের দিন বাইক দুর্ঘটনায় ঝরলো তিন প্রাণ

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০৮:১৪ পিএম

বগুড়ায় ঈদে দিন বেড়াতে গিয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। তারা সবাই মোটরসাইকেল চালক। দুর্ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও অন্তত চার জন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) বিকেলে জেলার নন্দীগ্রাম উপজেলায় আলাদা এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দামগাড়া গ্রামের নান্টু মিয়ার ছেলে ইমরান হোসেন (২৮), গাইবান্ধার সদর উপজেলা গোলাম হোসেনের ছেলে আবিদার হোসেন (২৪) এবং কল্যাণনগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে বুলবুল (৩০)। 

কুন্দারহাট হাইওয়ে পুলিশ থানার এসআই শফিউল্লাহ জানান, নন্দীগ্রামের দিকে যাওয়ার পথে কাথমের বেড়াগাড়ী এলাকায় ইমরানের বাইকের সঙ্গে আবিদারের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবিদার হোসেন মারা যান। ইমরানের বাইকে থাকা তার স্ত্রী, ভাতিজা এবং আবিদারের বন্ধু আহত হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী হযরত আলী বলেন, আবিদার হোসেন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ঈদ আনন্দ নেই বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীদের

একই দিন বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম মোড়ে আরেকটি দুর্ঘটনায় বুলবুল নামে এক কৃষক নিহত হন।

এ বিষয়ে ভাটগ্রাম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম বাবু জানান, কাথম মোড়ে সিএনজিচালিত অটোরিকশা দ্রুত গতিতে যাওয়ার সময় বুলবুলের বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বুলবুল ও মানিক নামে দুজন আহত হন। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে আনার পর বুলবুল মারা যান।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ থানার এসআই আবুল হাসনাত জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে আছে। এছাড়া মোটরসাইকেলগুলো পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। 


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর