সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ০৯:৩৪ পিএম

সাতক্ষীরায় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুর দুইটার দিকে সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঘরচালা গ্রামে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মহাসিন হোসেন সুমন (২৪)। তিনি ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী জানান, সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে চাকরির জন্য ঢাকাতে কোচিং করতো। ঈদের ছুটিতে বাড়িতে এসে সোমবার দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি নিজেদের উঠানে থাকা কাঠ ঘরে তুলছিলেন। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: শরণখোলায় টেকসই বেড়িবাঁধের পাশে ধস

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ফকরুল আলম খান জানান, বিষয়টি জেনেছি। তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


একাত্তর/এসি

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর