রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার তিন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৪:৫১ পিএম

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও গুলিসহ তিন জনকে ধরে ফেলেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক, দুইটি তাজা কার্তুজ, তিনটি ছোরা ও  একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- পাংশা উপজেলার খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তারের ছেলে সালমান শাহ (২৯), বিল জোনা গ্রামের মৃত কালিপদ সিংহের ছেলে কৃষ্ণ চন্দ্র সিংহ (৫২) এবং সুবর্ণখোলা গ্রামের মোঃ আকামত খানের ছেলে মোঃ কাজল খান (৩৬)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বুধবার রাত পৌনে একটার সময় খামারডাঙ্গী সরকারী বঙ্গবন্ধু কলেজের পাশে খেলার মাঠ থেকে অভিযুক্তদের ধরা হয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের সাত বগি লাইনচ্যুত

তিনি বলেন, আমরা খবর পাই যে, আগ্নেয়াস্ত্র ও দেশী অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলেও তাদের সহযোগী ছয় থেকে সাতজন পালিয়ে যায়।

আটকদের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির আলাদা দুইটি মামলা হয়েছে।


একাত্তর/আরবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর