বাগেরহাটের রামপালের তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে।
র্যাব-৬ এর একটি দল শনিবার রাতে ফকিরহাট উপজেলার লখপুর এলাকা থেকে পিকআপ ভ্যান বোঝাই বিদ্যুৎ কেন্দ্রের তার ও লোহার রড উদ্ধার করেছে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযুক্তরা হলেন- পাবনার চরঘোষপুর এলাকার কালাম প্রামাণিকের ছেলে বিপ্লব হোসেন (১৯) এবং খুলনার দিলখোলা এলাকার দুলাল শেখের ছেলে পিকআপ ভ্যান চালক মেহেদী হাসান (২৩)।
পিকআপ ভ্যানসহ গ্রেপ্তারকৃতদের শনিবার রাতেই ফকিরহাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে সিকিউিরিটি ইনচার্জ মো. মনিরুল ইসলাম বাদী হয়ে একটি চুরির মামলা করেছেন।
আরও পড়ুন: গাজীপুরে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল
বাগেরহাটের রামপালে নির্মিত হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ কেন্দ্র। দুই ইউনিটের ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির একটি ইউনিট ইতোমধ্যেই উৎপাদনে এসেছে। দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজও শেষের দিকে।
একাত্তর/আরবি
