পটুয়াখালীতে আগুনে পুড়ল ২০ ব্যবসা প্রতিষ্ঠান

আপডেট : ০৪ মে ২০২৩, ১১:১৩ এএম

পটুয়াখালীতে আগুনে পুড়ে গেছে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর, ব্যাংকসহ আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ১০ স্থাপনা, ফায়ার ফাইটারসহ তিনজন আহত হয়েছেন।  

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেছে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর। আগুনে আংশিক ক্ষতি হয়েছে অগ্রণী ব্যাংকের একটি শাখাসহ দশটি স্থাপনা।  আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রাশেদ খানসহ আহত হয়েছেন তিনজন। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে। 

বুধবার সন্ধ্যা ছয়টা ৫ মিনিটে পটুয়াখালী জেলা শহরের পুরান বাজার মিঠাপুকুরপাড় এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  আগুনের ভয়াবহতায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  অগ্নিকান্ডের কারণে বৈদ্যুতিক সঞ্চালনা লাইনের  ব্যাপক ক্ষতি হওয়ায় গোটা পুরান বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।  

image

এলাকাবাসী, পটুয়াখালী ফায়ার স্টেশন ও পুলিশ জানায়,  সন্ধ্যার আগ মুহূর্তে ওই এলাকার পাইকারি ব্যবসায়ী হারুন মুন্সির মুদি ও তেলের গোডাউনের পিছন থেকে থেকে আগুনের সূত্রপাত হয়।  বাতাস থাকায় মুহূর্তের মধ্যে আগুন কুন্ডুলি পাকিয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় ওই গোডাউনে থাকা ব্যারেল ও জের বিস্ফোরিত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় পার্শ্ববর্তী ষ্টেশনারী,  স্যানিটারি,  ওষুধের,  স্বর্ণের ও খাবারের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও  বসতবাড়ি মোট ২০টি স্থাপনা সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় রাস্তার অপর পাশেও আগুন ছড়িয়ে পড়ে অগ্রণী ব্যাংক পুরান বাজার শাখার আংশিক পুড়ে যায় এবং আরো নয়টি স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। 

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার স্টেশনের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পার্শ্ববর্তী মিঠাপুকুরে সেচ জনিত কারণে পানি না থাকায় অভিযান ব্যাহত হয়।  পরে লোহালিয়া নদীতে পাইপ লাগিয়ে পানি সরবরাহ করা হয়।  এ সময় স্থানীয় লোকজন ও পুলিশ সর্বাত্মকভাবে ফায়ার সার্ভিস লোকজনকে সহায়তা করে। 

দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুড়ে যায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন পটুয়াখালী স্টেশনের ফায়ার ফাইটার রাশেদ খান (৩০)। আগুন নেভানোর অভিযানের সময় ব্রাশ ফাইটের চাপে বুকে আঘাত প্রাপ্ত হন তিনি। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  এছাড়াও আহত হয়েছেন স্থানীয় দুইজন। 

image

এদিকে, আগুনের ভয়াবহতা দেয়া খবর দেয়া হয় আশপাশের ফায়ার স্টেশনগুলোতে।  পটুয়াখালীর মির্জাগঞ্জ,  বরগুনার আমতলী ও বরিশালের বাকেরগঞ্জ থেকে আরো তিনটি ইউনিট এই অভিযানে অংশ নেয়। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে। 

পটুয়াখালী ফায়ার স্টেশন এর সহকারী উপ-পরিচালক আমিরুল ইসলাম জানান, পটুয়াখালী সদরসহ পাঁচটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে আসে।  আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও তালিকা তৈরীর প্রক্রিয়া চলছে।  অগ্নিকান্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।  তদন্তপূর্বক  নিশ্চিত হওয়া যাবে।  

পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম জানান,  অগ্নিকান্ডের খবর পেয়ে তিনি সহ পুলিশ প্রশাসনের সকল পর্যায়ের সদস্যরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহায়তা এবং কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি রাখা হয়।  


একাত্তর/এআর

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর