একাত্তরের হাতে ফোনালাপের রেকর্ড ও ট্রলারের ভিডিও

ডাকাতি করতে পাঠানো হয়েছিল ট্রলারের ১০ জনকে

আপডেট : ০৫ মে ২০২৩, ০৮:০৯ পিএম

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে একটি ট্রলারে ভেসে আসা ১০ মরদেহ উদ্ধারের রহস্য উন্মোচিত হয়েছে। ডাকাতি করতে গিয়েই মাঝি ও জেলেদের পিটুনিতে তাদের মৃত্যু হয় বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।  

মরদেহ নিয়ে সাগরে ভাসা ট্রলারটির একটি ভিডিও ফুটেজ এবং এ সংক্রান্ত ফোনালাপের রেকর্ড একাত্তরের হাতে এসে পৌঁছানোর পর হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। 

ফোন রেকর্ডিংয়ের কথোপকথন থেকে জানা গেছে, সাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি করতেই সুমন নামের আত্মস্বীকৃত একজন ডাকাত ওই ১০ জনকে সাগরে পাঠিয়েছিলো। সেখানেই একটি ট্রলারে ডাকাতি করতে গেলে আরও চারটি ট্রলার তাদের ঘিরে ফেলার পর পিটিয়ে হত্যা করে। 

হত্যাকাণ্ডে অংশ নেয় চার ট্রলারের অন্তত ৫০ জন মাঝি ও জেলে। বরফ ভাঙার মুগুর, বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করার পর ট্রলারটি ভাসিয়ে দেয়া হয় সাগরে। 

নিহতদের কয়েকজনের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, সাগরে মাছ শিকারে যাওয়ার কথা বলে এপ্রিলের শুরুতে অনেকটা গোপনে মহেশখালী, কুতুবদিয়া ও চকরিয়ার বেকার যুবকদের জড়ো করে একটি চক্র। 

গত আট এপ্রিল ১৪ যুবককে নিয়ে মহেশখালীর হোয়ানক কালা গাজীর ঘাট পাড়া থেকে সাগরে রওনা দেয় শামসু মাঝির একটি ট্রলার। তবে কয়েকদিন পার হয়ে গেলেও সাগরে যাওয়া এই জেলেদের কোনও খোঁজ পাচ্ছিল না তাদের পরিবার।

image


ব্যাপারটি সন্দেহজনক হওয়ায় পুলিশের সহযোগিতা পেতে থানায় যান নিখোঁজদের স্বজনরা। তবে পুলিশ তাদের কোনও কথা শোনেনি। 

তাদের অভিযোগ, পুলিশ এমনকি সাধারণ ডায়েরি পর্যন্ত করতে রাজি হয়নি। শুধু পুলিশ নয়, তখন কোনও জনপ্রতিনিধির সহায়তাও পাননি তারা। 

নিখোঁজদের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে একাত্তরের কথা হয় বাবু সানি নামে এক জেলের সাথে। সেদিন তার সামনেই ডাকাত ধরার কথা বলে সাগরে রওনা দেয় আনোয়ার, ফারুখ আর মাঝিসহ চারটি ট্রলার। 

পরে তারা কুলে ফিরে এসে শামসু মাঝির ট্রলারে থাকা লোকজনকে গণপিটুনি দিয়ে হত্যার পর কোল্ড স্টোরে ঢুকিয়ে রাখার সরল স্বীকারোক্তি দেয় বাবু সানিকে।

এদিকে, নিখোঁজের ১৫ দিন পর গত ২৩ এপ্রিল কক্সবাজারের নাজিরারটেকে ভেসে আসে একটি ট্রলার। সেই ট্রলারের কোল্ড স্টোর থেকে উদ্ধার করা হয় দশটি মরদেহ। 

মৃতদেহগুলো মর্গে আনা হলে ওসমান গণি, সওকত উল্লাহ, নুরুল কবির, শামসু মাঝি, শাজাহান ও তারেকের মরদেহ সনাক্ত করেন স্বজনরা। তারা সোনাদিয়ার সুমন ডাকাতের কথায় সাগরে গিয়েছিলো বলে দাবি স্বজনদের। 

সেদিন ১৪ জন সাগরে গিয়েছিলেন বলে জানা গেছে। আর মরদেহ মিলেছে ১০ জনের। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে, বাকি চারজন তাহলে কোথায়। 

সংশ্লিষ্টরা বলছেন, এক্ষেত্রে জেলেদের সংখ্যায় গড়মিল হতে পারে। এটি নিয়েও তদন্ত চলছে বলে জানান তারা। 

ঘটনার পর একটি ফোনকলের রেকর্ড আসে একাত্তরের হাতে। ফোনে কথা বলছিলেন সোনাদিয়ার আত্মস্বীকৃত ডাকাত সুমন ও মনির। তাদের কথোপকথনেও স্পষ্ট হয় শামসু মাঝির ট্রলারে মহেশখালী থেকে ১৪ জেলের সাগরে যাওয়ার রহস্য। 

image

আত্মস্বীকৃত ডাকাত সুমন

ফোনে সুমনকে বলতে শোনা যায়, তাদের সাগরে মরতে পাঠাইনি। টাকা কামাতে তারা স্বেচ্ছায় সাগরে গিয়েছিল। 

এ থেকেই স্পষ্ট হয়, মাছ ধরা নয় বরং ডাকাতি করতেই তাদেরকে সাগরে পাঠানো হয়েছিলো। 

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুইজন।

পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা যায় কীভাবে ঘটেছে এই হত্যাকাণ্ড। 

পুলিশের হাতে আটক বাইট্টা কামালসহ দুজন জানান, সাগরের মাঝখানে বাইট্টা কামালের মালিকানাধীন আনোয়ার মাঝির ট্রলারে হামলা করে শামসু মাঝির ট্রলার। যাতে ছিলেন সেই ১৪ জন জেলে। 

তখন তাদের ঘিরে ঘিরে ফেলে বাবুল মাঝি, আমানুল্লাহ ও আবছার মাঝিসহ চারটি ফিশিং ট্রলার। ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতদের গণপিটুনি দিয়ে সেখানেই হত্যা করা হয়। এরপর ট্রলারটি ভাসিয়ে দেয়া সাগরে। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আত্মস্বীকৃত ডাকাত সুমন ২০১৮ সালে কক্সবাজারে জলদস্যু হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে। তবে সে কীভাবে আবারও পুরনো পেশায় ফিরে এলো তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। 

হত্যার পর ট্রলারটি ভাসিয়ে দেয়ার একটি ভিডিও এসেছে একাত্তরের হাতে। ভিডিওতে ভাসমান ট্রলারটির মাথায় লাল ও নীল রং আছে। চারটি ট্রলার দাঁড়িয়ে থাকলেও, ভাসমান ট্রলারটিকে উদ্ধার করতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। 

নাজিরারটেকে ভেসে আসা মরদেহভর্তি ট্রলারের সাথে ভিডিওর ট্রলারটির মিল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অন্য কোন ট্রলারের জেলেরা এই দৃশ্য ধারণ করেছিল।

আরও পড়ুন: নদীতে নিখোঁজের পর নরসিংদীতে দুই ছাত্রীর মরদেহ উদ্ধার

কক্সবাজার পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এমন কেউ আবারও জলদস্যুতায় জড়িয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর