নদীতে নিখোঁজের পর নরসিংদীতে দুই ছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ মে ২০২৩, ০৫:২৬ পিএম

নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

প্রায় ২০ ঘন্টা পর শুক্রবার সকালে লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি। 

প্রথমে সকাল সাড়ে ৯টার দিকে স্কুল ছাত্রী ইয়াছমিনের (১৫) মরদেহ এবং দেড় ঘন্টা পর আরেক স্কুল ছাত্রী ইমার (১৬) মরদেহ উদ্ধার করা হয়। 

নিখোঁজ ইয়াছমিন পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে। ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। 

ইমা পলাশ কো-অপারেটিভ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ও ইয়াছমিন বাংগালপাড়া স্কুলের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ইমা তার খালা ইয়াছমিন ও চাচাতো বোন সাদিয়া লাখপুর খেয়া ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। 

তাদের মধ্যে সাদিয়া নদী থেকে গোসল শেষে ঘাটে উঠতে পারলেও ইয়াছমিন ও ইমা নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। 

সাদিয়া দ্রুত বাড়িতে গিয়ে ইমা ও ইয়াছমিনের পানিতে ডুবে যাওয়ার খবর দিলে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

এরপর ফায়ার সার্ভিসকে ডাকা হলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়রা নৌকা দিয়ে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করে। উদ্ধার কাজে গতি বাড়ানে টঙ্গি থেকে আনা হয়  ডুবুরিদের একটি দল। 

আরও পড়ুন: সাতক্ষীরায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

ডুবুরিরা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়েও খোঁজ পেতে ব্যর্থ হয়। এরপর শুক্রবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়। এরপর নদী থেকে প্রথমে ইয়াছমিনের মরদেহ পরে ইমার মরদেহ উদ্ধার করা হয়। 


একাত্তর/আরবি 

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর