গাইবান্ধা জেলা কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২৩, ০৪:৩২ পিএম

গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। 

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। 

নিহত হাজতি লিপন মিয়া (৪০) গাইবান্ধা জেনারেল হাসপাতাল লেনের মৃত সাইফুল ইসলামের ছেলে।

গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শ্রী বিশ্বেশ্বর চন্দ্র রায় জানান, রাত সাড়ে তিনটার দিকে একজন হাজতিকে জেলা কারাগার থেকে  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত লিপন মিয়ার স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে তাকে মাদক মামলায় গ্রেপ্তার করে গাইবান্ধা সদর থানা পুলিশ। শুক্রবার বিকেলে তাকে কারাগারে পাঠায়। শনিবার সকালে জেলখানা থেকে খবর দেয়া হয় লিপন মারা গেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মাদক সেবনের অভিযোগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সেসময় তিনি সুস্থ ছিলেন। মাদক সেবনসহ চারটি মামলা তার বিরুদ্ধে রয়েছে।

আরও পড়ুন: মাদ্রাসাছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে দশটার দিকে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন লিপন। তাকে কারা হাসপাতালে নেবুলাইজ করে সুস্থ করা হয়। পরে আবারও তিনটার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


একাত্তর/জো

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর