সুন্দরবনে পর্যটকবাহী ট্রলার চলাচল নিষিদ্ধ

আপডেট : ০৬ মে ২০২৩, ০৯:১৪ পিএম

যত্রতত্র প্লাস্টিক সামগ্রী ব্যবহার ও প্লাস্টিক বর্জ্য ফেলার অভিযোগে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পর্যটনকেন্দ্র কলাগাছি ও দোবেকিতে পর্যটকবাহী ট্রলার চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। 

শনিবার (৬ মে) সকাল ১১টা থেকে বনবিভাগ ট্রলার চলাচলের অনুমতি স্থগিত করে।

শ্যামনগরের মুন্সিগঞ্জের খেয়াঘাটের ট্রলাক মালিক ফেরদৌস আহমেদ বলেন, শনিবার ছুটির দিন হওয়ায় বেশকিছু পর্যটক সুন্দরবনে যাওয়ার জন্য আসেন মুন্সিগঞ্জে। দু'টি ট্রলার সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পরপরই ট্রলারের অনুমতিপত্র দেওয়া বন্ধ করে দেয় মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা। খোঁজ নিয়ে জানা যায় যে পর্যটকরা প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট বহন করায় ও তা যত্রতত্র ফেলে দেওয়ায় পরিবেশ ও নদী দূষণের হাত থেকে বাঁচাতে ট্রলার চলাচলের অনুমতিপত্র দেওয়া সাময়িক বন্ধ রাখা হয়েছে।

image


তিনি আরও জানান,সন্ধ্যার পর ট্রলার মালিকসহ পর্যটন সংশ্লিষ্টদের সাথে সহকারি বন সংরক্ষকের আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। 

ট্রলার চালকদের রুটিরুজি ও বনবিভাগের রাজস্ব আদায়ের সামগ্রিক বিষয়টি বিবেচনায় এর সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

image

 

আরও পড়ুন: ব্রিটেনের রাজা-রানি হিসেবে অভিষিক্ত হলেন চার্লস ও ক্যামিলা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী জানান, গতকাল শুক্রবার তিনি কলাগাছি পর্যটন কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে প্লাস্টিক সামগ্রীর ছড়াছড়ি দেখতে পেয়েছেন। এমনকি নদীতেও ভাসমান প্লাস্টিক সামগ্রী দেখা গেছে। তাই ট্রলার চলাচলের অনুমতিপত্র সাময়িক স্থগিত রাখা হয়েছে। সন্ধ্যায় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ট্রলার মালিকরা যদি পরিবেশ বিপর্যয় রোধে দায়িত্ব নিতে পারেন,তবে তাদের অনুমতিপত্র আবারও চালু করা হবে। 

সুন্দরবন সুরক্ষায় বন ও পরিবেশ মন্ত্রণালয়েরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।


একাত্তর/আরবিএস   

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর